ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন

ঈদে ডিএমএস প্রকাশ করছে ‌’মন জানালা’

বিনোদন প্রতিবেদক : প্রতিষ্ঠার শুরু থেকেই ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করে যাচ্ছে। নিজের প্রতিভা আছে কিন্তু সুযোগের অভাবে সেই প্রতিভাকে ছড়াতে পারছেনা, এরকম অনেককেই সুযোগ দিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন। সেরকম একজন প্রতিভাবান এ এন ফরহাদ।

এ এন ফরহাদের বেড়ে ওঠা কুমিল্লায়। সেখানে বসেই করে যাচ্ছেন সঙ্গীত সাধনা। সঙ্গীতের সাথে সখ্যতা তার ছোট বেলা থেকেই। ওস্তাদ চন্দন আচার্যের কাছে নিয়েছেন সঙ্গীতের তালিম। এবারের ঈদে আসছে তার প্রথম মৌলিক গান ‘মন জানালা’। গানটি তার সাথে দ্বৈত গেয়েছেন আলো সাহা আল্পনা।

গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীতায়োজন করেছেন এ এন ফরহাদ। গানটির কথা লিখেছেন জুয়েল সিদ্দিকী।কক্সবাজার ও সেন্টমার্টিনের মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। রোমান্টিক গল্পে গানটির ভিডিওতে অভিনয় করেছেন ইমরান খান ও রেজিন তাসনিম অন্তরা।

নিজের প্রথম গান নিয়ে উচ্ছ্বাসিত ফরহাদ জানালেন-‘এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমার প্রথম মৌলিক গান প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। আমি কৃতজ্ঞ ডিএমএস এর কাছে। গানটির আমার অনেক দিনের সাধনা। গানটি প্রকাশের পর শ্রোতারাই বলতে পারবেন কেমন কাজ করেছি। আমি সবার দোয়া চাই।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে আগামী ৬ মে, বৃহস্পতিবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মন জানালা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপএ।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন

ঈদে ডিএমএস প্রকাশ করছে ‌’মন জানালা’

আপডেট টাইম : ০৮:০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১