ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসা্েকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া থেকে মথুরাপুরগামী লোকাল সড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মর্জিনা খাতুন ওই এলাকার জিল্লুর রহমানের স্ত্রী এবং মৃত মোবারকের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মর্জিনা খাতুন সকালবেলা বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মর্জিনা খাতুন গুরুতরভাবে আহত হয়ে রাস্তায় পড়ে যান এবং মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক উপজেলার পোয়ালবাড়ি এলাকার জামাত আলীর ছেলে আলিফ হোসেন (২০) বলে জানান স্থানীয়রা। তবে দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার পরও সড়ক অবরোধ থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সকালে বাড়ির জন্য সদাই কিনে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপডেট টাইম : ০৩:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬