ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয়

কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়
৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয়

নিউজ ডেস্ক:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের প্রাথমিক বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা ৮০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা হয়েছেন।

মোট ১৩৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বেলাল পেয়েছেন ৮৫ হাজার ৮৫ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ প্রাথমিক এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এটি বেসরকারি ফলাফল; সরকারিভাবে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ ফলাফল পরবর্তীতে প্রকাশ করা হবে।

ফলাফল ঘোষণার পর ধানের শীষের সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে তারা আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীর নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

কুষ্টিয়া-১-এ ধানের শীষের ঝড়- ৮০ হাজার ভোটে রেজা আহমেদ বাচ্চুর জয়

আপডেট টাইম : ১০:০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬