ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। তেলের পাম্পগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কৃত্রিম সংকট বা অনিয়ম যেন না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত তদারকি চালিয়ে যাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
সম্প্রতি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে তিনি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দেন। কৃষিকাজ, পরিবহনসহ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ এই জ্বালানি যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে সংগ্রহ করতে পারে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। পাশাপাশি কেউ যেনো অবৈধভাবে তেল মজুত বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
তদারকি চলাকালে শামসুল ইসলাম পাম্প মালিক ও কর্মচারীদের তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে নির্দেশ দেন। একই সঙ্গে গ্রাহকদের শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার আহ্বান জানান। তার উপস্থিতি ও সরাসরি মনিটরিংয়ের ফলে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে বলে জানিয়েছেন তেল সংগ্রহ করতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ।
সাধারণ গ্রাহকগণ জানান, প্রশাসনের এই উদ্যোগের কারণে আগের তুলনায় পাম্পগুলোতে ভিড় ও বিশৃঙ্খলা অনেকটাই কমেছে এবং তারা সহজেই তেল সংগ্রহ করতে পারছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে বা নিয়ম লঙ্ঘন করে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি

আপডেট টাইম : ০৬:৪৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬