ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

গৌরনদীতে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা

সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) বরিশালের গৌরনদীতে অবস্থিত সাবেক নাহার সিনেমা হলের পশ্চিম পাশে ‘সেন্ট পিটার’ নামক একটি ফিলিং স্টেশনে তেল সরবরাহের সময় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তেল সরবরাহ চলাকালীন পাম্পের একটি অংশ থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পাম্পে দাহ্য জ্বালানি থাকায় আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নিরাপদ স্থানে সরে যান।

তবে তেলবাহী গাড়ির ড্রাইভারের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ কার্যক্রম চলমান ছিল।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৌরনদী পৌরসভার প্রশাসক মোঃ ইব্রাহীম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

গৌরনদী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আগুন যাতে আশপাশের বসতবাড়ি ও দোকানে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

গৌরনদীতে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুন, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা

আপডেট টাইম : ০৭:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬