ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াকুব আলী।

তিনি দৌলতপুরের ঐতিহ্যবাহী বি ডি এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ফলাফল উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এছাড়াও তিনি উপজেলা স্কাউটসের সহ-সভাপতি হিসেবে কিশোর-কিশোরীদের নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে একজন আদর্শ শিক্ষা প্রশাসক হিসেবে পরিচিত করেছে।

শিক্ষা ক্ষেত্রে তাঁর নিষ্ঠা, দূরদর্শী নেতৃত্ব এবং নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। তাঁর এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ইয়াকুব আলী

আপডেট টাইম : ১১:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬