ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হোসেনপুরে সরকারি চাউল জব্দ। খাদ্য কর্মকর্তার ভূমিকা রহস্যজনক। বদলগাছী ফসলের মাঠ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার  নারী কৃষক শাবানার স্বপ্ন ভঙ্গ দায় নিবে কে   মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর   স্বামী গ্রেফতার ভেড়ামারায়একই বংশের মধ্যে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ অবশেষে শালিশের মাধ্যমে মীমাংসা  আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহার হাদী ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান।

ঢাকার প্রবেশমুখে আ.লীগের অবস্থান কর্মসূচি ঘোষণা

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: বিএনপির পর ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে এই কর্মসূচির কথা গণমাধ্যমকে জানানো হয়। এর আগে, বিকেলে নয়াপল্টনের সমাবেশ থেকে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার সব প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কিছুক্ষণ পরই আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বেলা ১১টা থেকে তারাও ঢাকা মহানগরীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করবে। এর পাশাপশি ঢাকায় প্রবেশের মূল চারটি পয়েন্টে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে যুবলীগ। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল জানান, শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী ও আমিনবাজারে শান্তি সমাবেশ করবেন তারা। এদিন বিকেল সোয়া ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় শান্তি সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

ঢাকার প্রবেশমুখে আ.লীগের অবস্থান কর্মসূচি ঘোষণা

আপডেট টাইম : ১০:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩