ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অধিকার ও সংস্কারের লক্ষ্যে বেরোবিতে ‘SARR–BRUR’ এর যাত্রা শুরু, নেতৃত্বে সেলিম-মিনার তানোরে পল্লী বিদ্যুতের দু্ই কর্মকর্তার পালিয়ে রক্ষা নিয়ামতপুরে শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা লালপুরে স্ত্রীর উপরে অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন গ্রাম পুলিশ সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী অধিকার ও সংস্কারের লক্ষ্যে বেরোবিতে ‘SARR–BRUR’ এর যাত্রা শুরু, নেতৃত্বে সেলিম-মিনার উৎসবমুখর পরিবেশে ভেড়ামারায় এসএসসি পরীক্ষা শুরু: পরীক্ষার্থী ২৪৬৮ জন

তানোরে পল্লী বিদ্যুতের দু্ই কর্মকর্তার পালিয়ে রক্ষা

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের বকেয়া বিলের টাকা পরিশোধ করার পরেও অনৈতিক সুবিধা না পেয়ে
ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেন। এঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে তাদের উত্তম-মধ্যম দেয়,এতে তারা বাধ্য হয়ে পুনঃরায় সংযোগ দিয়ে পালিয়ে যায়। গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন যাবত তারা সাধারণ গ্রাহকদের জিম্মি করে অনৈতিক সুবিধা আদায় করে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনিয় বাকবিতন্ডার এক পর্যায়ে
বিক্ষুব্ধ জনতা হট্টগোল করে  ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্তকে পিটুনি দিয়ে আটকের চেস্টা করলে তারা কৌশলে পালিয়ে রক্ষা পায়।তবে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত অভিযোগ অস্বীকার করে বলেন মৃদু বাকবিতন্ডা হয়েছে। মঙ্গলবার (২১এপ্রিল) দুপুরে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) শ্রীখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীর প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। কিন্ত্ত এ খবর ছড়িয়ে পড়লে পল্লী বিদ্যুতের লোকজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) শ্রীখন্ডা গ্রামের কয়েকজন গ্রাহক অফিস-সংশ্লিষ্ট ইলেক্ট্রিশিয়ান নাজমুলের কাছে বকেয়া বিলের টাকা দেন। কিন্তু নাজমুল অফিসে টাকা জমা দেননি। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে যান ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্ত।
এসময় গ্রাহকগণ বলেন, তারা নাজমুলকে বিলের টাকা দিয়েছেন। কিন্তু কর্মকর্তারা তা আমলে না নিয়ে তাদের সঙ্গে অসৌজন্যমূলক  আচরণ, গালমন্দ ও কটাক্ষ করেন। এ সময় গ্রাহক ও স্থানীয়রা উত্তেজিত হয়ে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রিশিয়ান শান্তকে ধাক্কাধাক্কি মারধর ও স্বজরে লাথি মারে। পরে বাধ্য হয়ে পুনরায় সংযোগ দেওয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
গ্রাহক ও স্থানীয়রা জানান, দেশে জ্বালানি সংকটের কারণে দিনরাত বিদ্যুতের লোডশেডিং চলছে। প্রয়োজনের সময় বিদ্যুৎ পাওয়া যায় না। তারা দীর্ঘদিন ধরে নাজমুলের মাধ্যমে বিল পরিশোধ করে আসছেন। বিষয়টি অফিসকে জানালেও সংযোগ বিচ্ছিন্ন না করার অনুরোধ শোনা হয়নি। উল্টো সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা ও গালগালি করা হয়, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।
এবিষয়ে জানতে চাইলে ওয়্যারিং ইন্সপেক্টর অলিউল্লাহ ও ইলেক্ট্রেশিয়ান শান্ত তারা অভিযোগ অস্বীকার করে বলেন, মারপিট হয়নি, শুধু ধাক্কাধাক্কি হয়েছে। বিলের টাকা পরিশোধের পর সংযোগ চালু করে দেওয়া হয়েছে। আর পালিয়ে আশার অভিযোগ সঠিক নয়।
এবিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি তানোর জোনের (ডিজিএম) রেজাউল করিম খাঁন জানান, মারপিট হয়নি। নাজমুল নামে এক স্থানীয় ইলেক্ট্রিশিয়ানের কাছে গ্রাহকরা বিলের টাকা দিয়েছিলেন, কিন্তু তা অফিসে জমা না দেওয়ায় হট্টগোল হয়। পরে বিষয়টি সমাধান হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি ছুটিতে আছেন বলেও জানান।
Tag :
জনপ্রিয় সংবাদ

অধিকার ও সংস্কারের লক্ষ্যে বেরোবিতে ‘SARR–BRUR’ এর যাত্রা শুরু, নেতৃত্বে সেলিম-মিনার

তানোরে পল্লী বিদ্যুতের দু্ই কর্মকর্তার পালিয়ে রক্ষা

আপডেট টাইম : ১০:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬