ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ ঘোষণা জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির COP31-এ এশিয়ান ইয়ুথ কোয়ালিশনের যাত্রা শুরু এশিয়ার ১০ দেশের ১২ যুব সংগঠনের উদ্যোগ কালভার্টের কাজ শুরু করে ও শেষ করেননি ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় তরুণ উদ্যোক্তাদের ঋণ সুবিধা বিষয়ে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ ভেড়ামারায় চিত্রা ট্রেন বহালের দাবিতে রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে বিক্ষোভ

দৌলতপুরে ইউপি সদস্যকে গাছে বেঁধে পেটালেন এলাকাবাসী

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নারী কেলেঙ্কারির ঘটনায় শাহজাহান আলী (৩৫) নামে এক ইউপি সদস্যকে গাছে বেঁধে পিটিয়েছে এলাকাবাসী। শাহজান আলী উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। রবিবার দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের আন্দালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান ওই ইউপি সদস্য শাহজাহান আলী একজন নারী লোভী মানুষ। অতীতে তার তিন তিনটা স্ত্রী থাকলেও সপ্তাহ দুয়েক আগে রিফাইতপুর ইউপির আন্দলবাড়িয়া গ্রামের এক মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। এ নিয়ে শাজাহান মেম্বারের স্ত্রীর সংখ্যা দাঁড়ায় চারে। রবিবার দুপুরে ওই মেয়েকে সাথে নিয়ে তার বাবার বাড়িতে নিয়ে আসলে এলাকাবাসী ওই মেম্বার কে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে রাখলে স্থানীয় দিগলকান্দি ক্যাম্পের পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে দিগলকান্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাজাহান মেম্বারের আগেও একাধিক বউ রয়েছে। তারপরেও সে একটি অবিবাহিত মেয়েকে বের করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে এলাকাবাসী মারধর করার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, এলাকাবাসী গাছে বেঁধে শাজাহান মেম্বারকে মারধরের ঘন্টা খানেক আগে  আমি বিষয়টা জানতে পারি সে একটা মেয়েকে বের করে নিয়ে গেছে এই জন্য তাকে মারধর করা হয়েছে এর বেশি কিছু আমি আর জানিনা।

এ ব্যাপারে কথা বলার জন্য অভিযুক্ত ইউপি সদস্য শাহজাহান আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

দৌলতপুরে ইউপি সদস্যকে গাছে বেঁধে পেটালেন এলাকাবাসী

আপডেট টাইম : ০৭:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১