ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

দৌলতপুরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে নববর্ষের বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ জানান, নববর্ষ উপলক্ষে দৌলতপুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন মেলার আয়োজন করা হবে।

অনুষ্ঠানগুলোকে সার্বজনীন ও আনন্দঘন করতে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। উৎসব চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,গনমাধ্যমকর্মী ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় উপস্থিত বক্তারা নববর্ষের ঐতিহ্য বজায় রেখে একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন গঠনমূলক প্রস্তাবনা তুলে ধরেন। সবার সহযোগিতায় দৌলতপুরে একটি প্রাণবন্ত পহেলা বৈশাখ উদযাপিত হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

দৌলতপুরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬