ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

দৌলতপুরে বায়োফ্লক পদ্ধতিতে মাছচাষে

কুষ্টিয়ার দৌলতপুরে বায়োফ্লক বা ঘরোয়া পদ্ধতিতে মাছ চাষ।

কুষ্টিয়া দৌলতপুরঃ বায়োফ্লক প্রযুক্তিকে মাছ চাষের একটি আধুনিকতম টেকসই এবং পরিবেশবান্ধব পদ্ধতি বলে মনে করা হয়। বায়োফ্লক হলো প্রোটিন সমৃদ্ধ জৈব পদার্থ এবং অণুজীব, যেমন- ডায়াটম, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, অ্যালগি (শেওলা), ফেকাল পিলেট (মাছের মল হতে পারে), জীবদেহের ধ্বংসাবশেষ এবং অন্যান্য অমেরুদন্ডী প্রাণী ইত্যাদির ম্যাক্রো-এগ্রিগেট বা সমন্বয়।

কুষ্টিয়ার দৌলতপুরে কয়েক জন শিক্ষিত বেকার যুবক প্রথম বারের মত শুরু করেছে বায়োফ্লক বা ঘরোয়া পদ্ধতিতে মাছ চাষ। উদ্যোক্তারা নিজ বাড়ীর আঙ্গিনায় আবার কেউ বাড়ীর ছাদে ছোট ছোট ট্যাংক বসিয়ে অল্প সময় ও স্বল্প খরচে অধিক মাছ উৎপাদন করা সম্ভব হওয়ায় যুবকদের মাঝে এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ।

ইউটিউব চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রজাতির মাছ চাষের আধুনিক পদ্ধতি ‘বায়োফ্লক’ সম্পর্কে জানার স্বল্প পরিসরে শুরু করে চার-পাঁচ মাসেই ভালো সাফল্য পেয়েছেন । তেলাপিয়া, শিং, মাগুর, পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করার পরিকল্পনাও করছেন তারা। পুকুর কেটে বা অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ, আর বহু রকমের ঝুট-ঝামেলা কাটিয়ে লাভের অংশ অনেকটায় কম হওয়ায় তারা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ কাঙ্খিত সাফল্য বয়ে আনতে পারে বলে মনে করেন এই তরুণ উদ্যোক্তারা।

উপজেলার গোলাবাড়ীয়া এলাকার শিক্ষিত যুবক এ্যডভোকেট শিহাব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে উচ্চতর ডিগ্রি লাভ করে বেকার বসে না থেকে প্রশিক্ষন নিয়ে বায়োফ্লক পদ্ধতিতে নিজ বাড়ীর আঙ্গিনায় দুটি ৭৫ হাজার লিটার ট্যাংকে ৫০ হাজার তেলাপিয়া মাছের পোনা ছেড়ে মাছ চাষ শুরু করেন, আশানুরুপ লাভের পাশাপাশি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য নানা রকম পরামর্শ দিয়ে আসছেন এই যুবক।

একই এলাকার শাহিনুর রহমানের ৫০হাজার লিটার ট্যাংকে ৪০ হাজার তেলাপিয়া মাছের পোনা ও টেক্্রটাইল ইঞ্জিনিয়ার শ্বপনের বাড়ীর ছাদে ১০হাজার লিটার ট্যাংকে ৩৬ হাজার তেলাপিয়া মাছের পোনা ছেড়ে মাছের চাষ করছেন, তারা বলেন অন্যের অধীনে চাকুরি করে নিজের স্বাধীনতাকে বিলিন নাকরে নিজ বাড়ীর আঙ্গিনায় প্রথম প্রজেক্ট হিসেবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ, প্রাথমিক অবস্থায় খরচটা একটু বেশি হলেও লাভবান হতে পারবেন বলে জানান এই উদ্যোক্তারা।

এ বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা-দৌলতপুর খোন্দকার শহিদুর রহমান জানান,বায়োফ্লক পদ্ধতিতে বেশি ঘনত্বে মাছ চাষ করা সম্ভব, যেখানে খাদ্য খরচ প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক কম এবং মাছের উৎপাদন হার পুকুর বা জলাশয়ে মাছ চাষের চেয়ে অনেক গুণে বেশি। তাই তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানান তিনি।

দৌলতপুরে প্রায় ১০-১২ টি বায়োফ্লক মাছের খামার গড়ে উঠেছে মৎস্য অফিসের পরামর্শ নিয়ে। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে দেশে আমিষের চাহিদা পুরনের পাশাপাশি বেকারত্ব দূরীকরণের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের।

দৌলতপুরে বায়োফ্লক পদ্ধতিতে মাছচাষে

আপডেট টাইম : ০৬:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১