ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

দৌলতপুরে বিএডিসি কার্যালয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

দৌলতপুর বিএডিসি কার্যালয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ধর্মদহ গ্রামের মৃত জমির মন্ডলের ছেলে আব্দুর রহমান।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের কুষ্টিয়ার দৌলতপুর বিএডিসি কার্যালয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী। দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত জমির মন্ডলের ছেলে আব্দুর রহমান বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ জানিয়েছেন।

পাশাপাশি তিনি ধর্মদহ ডিপের মাঠে গভীর নলকূপ অনুমোদন করতে পুনঃযাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন।

সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুর রহমানের দাবি, সম্প্রতি বদলি হওয়া উপ-সহকারি প্রকৌশলী জাহিদ হাসানের কাছে ফসলের মাঠে গভীর নলকূপ স্থাপনের আবেদন করার পরামর্শ চাইলে তিনি তাকে দিনের পর দিন,মাসের পর মাস ঘুরিয়েছেন আর দরখাস্ত নেয়ার সময় হয়নি বলে জানিয়েছেন, পক্ষান্তরে অনৈতিক যোগসাজশে একই এলাকার ছয়ের উদ্দিনের তিন পুত্র সোলাইমান,পিয়ারুল,আশরাফুলের আবেদন জমা নিয়ে প্রকল্প অনুমোদনের কার্যক্রম চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে, তথ্য গোপনের পাশাপাশি ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনেরও অভিযোগ আনেন তিনি। স্থানীয় ধর্মদহ বাজার এলাকায় ৮ এপ্রিলের সংবাদ সম্মেলনে আব্দুর রহমানের উপস্থিতিতে তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছেলে লাহাব।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

দৌলতপুরে বিএডিসি কার্যালয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১