ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে ভ্যানচালকের বাড়িতে সশস্ত্র ডাকাতি, নগদ লক্ষাধিক টাকা লুট সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শামসুল ইসলাম সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেলেন শিবু দাশ অবহেলা-অযত্নে আজও কালীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নওগাঁর ৬৭টি বধ্যভূমি  চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল ভ্রাম্যমাণ আদালত তানোরে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন  তানোরে জ্বালানি সংকট, রাতের আঁধারে পাচারের অভিযোগ অবহেলা-অযত্নে আজও কালীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নওগাঁর ৬৭টি বধ্যভূমি চাঁদাবাজি, ভূমি দখল সহ নানা অভিযোগে বিএনপি থেকে রফিজ উদ্দিন ও আনিছ বহিষ্কার প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করলেন আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা

দৌলতপুরে ভ্যানচালকের বাড়িতে সশস্ত্র ডাকাতি, নগদ লক্ষাধিক টাকা লুট

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর ফুটানি বাজার এলাকায় এক ভ্যানচালকের বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিয়াজুল ইসলাম (৪৮) স্থানীয় বাসিন্দা বাবু হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।

স্থানীয়দের বরাতে জানা যায়, সন্ধ্যার পর হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বাড়ির সদস্যরা বাইরে অবস্থান করছিলেন। এই সুযোগে তিনজন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে ঘরে ঢুকে পড়ে। সে সময় রিয়াজুল ইসলামের স্ত্রী নাসিফন খাতুন (৪২) শয়নকক্ষে একা ছিলেন।

ডাকাতরা নাসিফন খাতুনের গলায় হাসুয়া ধরে প্রাণনাশের হুমকি দেয়। পরে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ঘরের বাক্সের চাবি নিয়ে সেখানে রাখা প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।

পরে বিদ্যুৎ ফিরে এলে পরিবারের অন্য সদস্যরা ঘরে এসে তাকে বাঁধা অবস্থায় দেখতে পান এবং উদ্ধার করেন।
নাসিফন খাতুন জানান, “আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ তিনজন মুখোশধারী এসে আমার গলায় অস্ত্র ধরে। এরপর তারা আমাকে বেঁধে ফেলে এবং ঘরের টাকা নিয়ে যায়।”

ঘটনার পর রিয়াজুল ইসলাম দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে ভ্যানচালকের বাড়িতে সশস্ত্র ডাকাতি, নগদ লক্ষাধিক টাকা লুট

দৌলতপুরে ভ্যানচালকের বাড়িতে সশস্ত্র ডাকাতি, নগদ লক্ষাধিক টাকা লুট

আপডেট টাইম : ১১:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬