ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজস্ব বাজেটের আওতায় ভেড়ামারায় ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত ‎ কুষ্টিয়ায় ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত ‎ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম এই ইঞ্জিনিয়ার মসজিদের টাকা ছাড় দেন না এত লোভী এর বদলির ব্যবস্থা করা উচিত” যুবদল নেতার কমেন্ট ভাইরাল মাদরাসা প্রধানের অন্তরঙ্গ ভিডিও ভাইরালের ঘটনায় সেই সুপারকে সাময়িক বরখাস্ত আড়িয়া ইউনিয়নে প্রচারে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম রাহাত (কামরুল মোল্লা) নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ৬৪ পয়েন্টে এআই ক্যামেরায় নজরদারি ঘোড়াঘাটে একটি গভীর নলকূপের আওতায় ১২৫ একর জমি বিকল্প নলকূপের দাবীতে মানববন্ধন দশমিনায় বজ্রপাতে এক কৃষকের ২টি গবাদিপশুর মৃত্যু দশমিনায় ট্রান্সফরমা চুরি ঠেকাতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত রাকিব নামের এক যুবক।

দৌলতপুরে শালিশী বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ ইউপি সদস্য সহ আহত ১২

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ায় দৌলতপুরে পাওনা টাকা নিয়ে শালিশী বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ ইউপি সদস্য সহ অন্তত ১২ জন আহত হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল-২০২১) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামের জটুর ঘুনার বটতলায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শেহালা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শেহালা গ্রামের পলাশ শেহালা মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরী দেওয়ার নাম করে একই এলাকার রাকিকুল, জামসেদ ও মাফুর কাছ থেকে সাড়ে ১৩ লক্ষ টাকা নেয়। চাকুরী দিতে না পারলেও পলাশ টাকা ফেরত দিতে গড়িমসি করে।

টাকা না পেয়ে রাকিকুল, জামসেদ ও মাফু শেহালা গ্রামের ইউপি সদস্য রিন্টু মেম্বরের স্মরণাপন্ন হলে এ নিয়ে উভয়পক্ষ আজ শুক্রবার শেহালা গ্রামের জটুর ঘুনার বটতলায় শালিস বসে। শালিসে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পলাশ, পাশা, ইছাহক ও রানা ক্ষুব্ধ হয়ে রিন্টু মেম্বরের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে উভয়পক্ষের ২০-২৫জন লোকজন দেশীয় ধারাল অস্ত্রে সজ্বিত হয়ে একে অপরের ওপার হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

সংঘর্ষে রিন্টু মেম্বর (৩৫), আসাদুল (৪৫), ফাকু (৪৭), কিতাব (৪২), আনিসুর (৩৫) ও গেদা (৩৬) এবং পলাশ (৩৫), পাশা (৩২), ইছাহক (৪০), আকরাম (৩৫), রানা (৩০) ও খেজমত (৪০) আহত হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, শেহালা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। সংঘর্ষে আহতরা কুষ্টিয়া হাসপাতালে ভর্তি রয়েছে। থানায় দুই পক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজস্ব বাজেটের আওতায় ভেড়ামারায় ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত ‎

দৌলতপুরে শালিশী বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ ইউপি সদস্য সহ আহত ১২

আপডেট টাইম : ০৯:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১