ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহিনুর রহমান সোনা কে প্রাণনাশের হুমকির ঘোড়াঘাটে বাড়িতে হামলা-ভাঙচুর, মারপিট ও লুটপাটের অভিযোগে মামলা রাজস্ব বাজেটের আওতায় ভেড়ামারায় ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত ‎ কুষ্টিয়ায় ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত ‎ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল নারীর

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় রুলিয়ারা খুতুন (৭০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা নাসির সিগারেট ফ্যাক্টরীরর নিকট এ দূর্ঘটনা ঘটে। নিহত রুলিয়ার খাতুন দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত সামছদ্দিন মন্ডলের স্ত্রী।
দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুলিয়ারা খাতুন ব্যাটারী চালিত ইজিবাইক যোগে নিজ বাড়ি থেকে ভেড়ামারায় ছেলের বাড়িতে যাচ্ছিলেন। পথেমধ্যে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা নাসির সিগারেট ফ্যাক্টরীরর কাছে স্যালো ইঞ্জন চালিত নছিমনকে পেছন থেকে ধাক্কা দেয় ইজিবাইক। এতে রুলিয়ারা খাতুন ইজিবাইক থেকে রাস্তায় ছিটকে পড়লে আবু বক্কর নামে চলন্ত এক মোটরসাইকেল আরোহী তাকে চাপা দিলে বৃদ্ধা রুলিয়ারা খাতুন গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুলিয়ারাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে সংশ্লিষ্ট মোটরসাইকেল ও ইজিবাইককে আটক করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল নারীর

আপডেট টাইম : ০৯:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২