ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় প্রতিবেদনের এক মাসেই গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা গৌরনদীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

দৌলতপুরে ৪টি ইট ভাটায় অভিযান ২লাখ ১০ হাজার টাকা জরিমানা

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে কাঠ পুড়ানোর দায়ে ৪টি ইটভাটাকে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ২টার দিকে পৃথক ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ইটভাটায় অবৈধভাবে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানোর দায়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইটভাটায় অবৈধভাবে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানো দায়ে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি এলাকায় শহিদুল ইসলাম ওলি ও গলাকাটি এলাকায় আব্দুস সালামের ইটভাটায় অভিযান চালায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

এসময় ইট প্রস্তুত ও ভাটা ব্যবস্থাপনা (নিয়ন্ত্রন) আইন ২০১০ এর সংশোধনী ২০১৯ এর ৬ এর ১২ ধারায় দুই ভাটা মালিককে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। একই সময় দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর আলীর নেতৃত্বে অপর ভ্রাম্যমান আদালত রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের তুহিন আলী ও গলাকাটি এলাকায় আসাদুজ্জামান শাওনের ইটভাটায় অভিযান চালিয়ে একই অপরাধে দুই ভাটা মালিককে ১ লক্ষ টাকা জরিমান করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় প্রতিবেদনের এক মাসেই গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

দৌলতপুরে ৪টি ইট ভাটায় অভিযান ২লাখ ১০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০