ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন রাজশাহীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি প্রতারক তমাল গ্রেপ্তার মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা অপরাধ  মিথ্যা থেকে দূরে থাকার আহ্বান জানান: মির্জা আব্বাস রাজশাহীতে দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুরে ৮৩ টি পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন এমপি বাদশাহ্

দৌলতপুরে ৮৩ টি পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন এমপি বাদশাহ্।

মোঃ জিল্লুর রহমান: সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও ৮৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পেয়েছেন জমি ও ঘর। গৃহহীনরা ভূমি ও ঘর পেয়ে খুশি হওয়ার পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। রোববার প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় দৌলতপুরেও আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি ও দুই শতক জমির দলিল তুলে দেওয়া হয়।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ ভূমিহীন ও গৃহহীনদের হাতে ঘরের চাবি, দলিল ও প্রায় একমাসের খাবার তুলে দেন। ঘর ও জমির দলিল বুঝে পেয়ে উপকারভোগীরা খুশি হয়ে নিজ নিজ বাড়ি ফিরেছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে ভূমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।

উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার ওসি মো. নাসির উদ্দিন, দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন। অনুষ্ঠান পরিচালনা করেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা খন্দকার মো. সহিদুর রহমান।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দৌলতপুরে ৮৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের চাবি, জমির দলিল ও প্রায় একমাসের খাবার দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৌলতপুরে ৮৩ টি পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন এমপি বাদশাহ্

আপডেট টাইম : ০৫:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১