ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান-পাপ্পু 

নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো.আককাপস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৪০ কেজি
গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৫) রাজশাহীর একটি অপারেশন দল। গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে সোমবার রাতে সদর থানাধীন বাইপাস হাফ রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত সানারুল্লাহ পুত্র মোঃ খোরখেদ আলম (৪৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র মোঃ দুলাল মিয়া (৩৮) কে গ্রেপ্তার করা হয়।

১ জুন মঙ্গলবার র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫, সিপিসি-৩,
জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে ৩১ মে রাত সাড়ে ৭ টায় সদর থানাধীন বাইপাস হাফ রাস্তা রুপসা টাওয়ার দোগাছী সান্তাহার রোড নওগাঁস্থ মেসার্স রুপসা এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, ১টি ট্রাক, মাদক বিক্রয়ের ৩ হাজার ৩শ টাকাসহ তাদের গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে নওগাঁর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জাানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা হয়েছে। ধৃত আসামীদের ১ জুন মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে

নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০৫:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১