ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে নওগাঁয় শুরু হয়েছে হামের টিকাদান লালপুরে জামাতের কর্মীর অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা  লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন তানোরে প্রবেশপত্র আটকে টাকা আদায় নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ রাজশাহীতে বর্ডারে বিজিবি নজরদারিতে অবহেলার অভিযোগ রাণীশংকৈলে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ,বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁ জেলা কারাগারে মাদকাসক্ত  হাজতি আনোয়ারের  মৃত্যু

মোহাম্মদ আককাস আলী : নওগাঁ জেলা কারাগারে আনোয়ার হোসেন বাবু (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোরে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি সদর উপজেলার কীর্ত্তপুর সরদারপাড়া এলাকায়। নওগাঁ জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেল সুপার ফারুক আহমেদ বলেন, ‘হাজতি আনোয়ার মাদক মামলায় গত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে কারাগারে ছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার জেল খেটেছেন। আগে থেকেই তাঁর হাইপারটেনশন ও ডায়বেটিস ছিল এবং তিনি মাদকাসক্ত ছিলেন।
আজ শুক্রবার ভোরে হঠাৎ আনোয়ার হোসেন বাবুর বুকে ব্যথা শুরু হয়। এ সময় কারাগারের ভেতরের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাঁকে। অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর ৬টা ৭ মিনিটে মারা যান।’
জেল সুপার আরও বলেন, ‘ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ

নওগাঁ জেলা কারাগারে মাদকাসক্ত  হাজতি আনোয়ারের  মৃত্যু

আপডেট টাইম : ০৯:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩