ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১ আগস্ট সকাল ১০টায় সরকারি যদুনাথ পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আরিফিনা আক্তার মিতালীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার সভাপতি, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম।

অনুষ্ঠান শুরুর পূর্বেই সংগঠনের সদস্যভুক্ত বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি এবং অভিভাবকদের উচ্ছ্বাস অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সম্মাননা প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, শিক্ষার প্রতি আগ্রহ এবং নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের সহ-সভাপতি নূর মোহাম্মদ খান পলাশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল মোল্লা মানিক, কোষাধ্যক্ষ মোঃ আজিম হোসেন প্রমুখ।

এছাড়াও উক্ত সংগঠনের অন্তর্ভুক্ত বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান প্রধান, কর্মরত সহকারী শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬