ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার নাগরপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নওগাঁয় পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ‎ভেড়ামারায় দুই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মামুন গ্রেপ্তার ‎ ভেড়ামারায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত ‎ ‎ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ২ লাখ ২৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ রাজশাহীতে অনুমোদনহীন MLM কোম্পানির পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা হাটশ হরিপুরে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, সংবর্ধনা পেল ২৪ এসএসসি উত্তীর্ণ ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

নীলফামারীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: সারাদেশের মত নীলফামারীতেও নানা কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারীর এ দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। মহান নেতার এ প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়।

দিবসটি পালন উপলক্ষ্যে নীলফামারী জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলা দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল নিয়ে শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনর আগে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.মমতাজুল হক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, সেচ্চাসেবকলীগ, জেলা বঙ্গবন্ধু পরিষদ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া ওই দিন দুপর ৩টায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নুর। সভায় জেলা ও বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার

নীলফামারীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আপডেট টাইম : ০৭:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১