ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে নওগাঁয় শুরু হয়েছে হামের টিকাদান লালপুরে জামাতের কর্মীর অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা  লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন তানোরে প্রবেশপত্র আটকে টাকা আদায় নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ রাজশাহীতে বর্ডারে বিজিবি নজরদারিতে অবহেলার অভিযোগ রাণীশংকৈলে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ,বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পঞ্চগড়ের বোদায় পাঁচ দিনব্যাপী ষষ্ঠ কাব ক্যাম্পুরির উদ্বোধন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : “কাব স্কাউটিং করবো, দক্ষ মানুষ গড়বো ” – থিম নিয়ে পঞ্চগড়ের বোদায় গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে পাঁচদিন ব্যাপি ষষ্ঠ কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা শাখার আয়োজনে স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ষষ্ঠ কাব ক্যাম্পুরি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাব স্কাউট বোদা উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন, বোদা উপজেলা স্কাউট কমিশনার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস বোদা উপজেলা সম্পাদক আবু সাঈদ নুর আলম, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, স্কাউট লিডার ট্রেইনার দীপক কুমার চন্দ্র, স্কাউট উপ পরিচালক বিমল চন্দ্র সরকার, মাহাবুব আলম প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্কাউট কমিশনার নজরুল ইসলাম জানান, উপজেলার ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫দিন ব্যাপী এবারের ষষ্ঠ কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হচ্ছে। স্টলভিত্তিক ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, শিষ্টাচার সহ আত্ম মানবতার সেবায় নিয়োজিত থাকার মনোভাব তৈরি করে আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে এই কাব ক্যাম্পুরি বিশেষ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কাব স্কাউট সভাপতি মো: রবিউল ইসলাম বলেন,যতদিন পর্যন্ত আমরা দেশের প্রতি দায়িত্বশীল না হবো, আদর্শিক ও সুশৃঙ্খল নাগরিক তৈরিতে স্কাউটের কোন বিকল্প নেই। ততদিন আমরা দেশকে পরিবর্তন করতে পারব না। আর,আগামী দিনে দেশ পরিবর্তনের কান্ডারি হবে কাব ও স্কাউটস এর বন্ধুরা।

কাব ক্যাম্পুরিতে গান, নাচ, কবিতা আবৃত্তি,কৌতুক, একক ও দলীয় পারফরম্যান্স সহ স্কাউট শৃঙ্খলার বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মসূচি নিয়ে পাঁচদিন ব্যাপী ক্যাম্পুরিতে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রদর্শন করবে বলে আয়োজকরা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ

পঞ্চগড়ের বোদায় পাঁচ দিনব্যাপী ষষ্ঠ কাব ক্যাম্পুরির উদ্বোধন

আপডেট টাইম : ০৮:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫