ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর উপহারের তিন হাজার ট্যাব পাচ্ছেন শিক্ষার্থীরা

মোহাম্মদ আককাস আলী :  মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিন হাজার ট্যাব বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  সারাদেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম দশম শ্রেনীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যে ২ লক্ষ ট্যাব বিতরন করা হবে তার অংশ হিসেবে নওগাঁতে এই ট্যাব বিতরন কার্যক্রম শুরু হলো।
রোববার সকাল ১০ টায় নওগাঁ স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি চলাকালে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান শহরের চক এনায়েত উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্ত ছয় জন এবং পরিমোহন বালিকা উচ্চ বিদ্যালয় (পিএন) নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্ত ছয় জনসহ মোট ১২ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেন।
অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসান বলেন, জেলায় ৫০০ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মোট তিন হাজার ট্যাপ বিতরণ করা হবে।
জেলা পরিসংখ্যান বিভাগ আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন আবু হেনা মোঃ রায়হান উজ্জামান সরকার, জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসানসহ জেলা পর্যায়ে সকল কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ

প্রধানমন্ত্রীর উপহারের তিন হাজার ট্যাব পাচ্ছেন শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১১:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩