ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময়  পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ দুই নারী গ্রেফতার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড আগৈলঝাড়ায় গাছ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে ৯ জনের কারাদণ্ড মহাদেবপুরে সাংবাদিকদের সাথে রাজশাহীতে ডাক্তারের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬দফা বাস্তবায়নের দাবি

ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আজ বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে।

      উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিস চত্বরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান।

পরে আনুষ্ঠানিকভাবে আউষ ধান চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্যে পৌর এলাকাসহ ৭ ইউনিয়নের ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে এবং পাট চাষে উৎসাহিত করা লক্ষ্যে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বিনামূল্যে উন্নতজাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে আউষ ধান ও পাট চাষে উৎসাহিক করার জন্য উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এতে কৃষকরা কম উৎপাদন খরচে বেশি লাভবান হবেন। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কোর্ট-এর অফিসার ও ফোর্সদের নিয়ে পুলিশ সুপার তারিকুল ইসলামের মত বিনিময় 

ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট টাইম : ০৯:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬