ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বঙ্গবন্ধু সেতুর উপর দাড়িয়ে থাকা পিকআপকে অপর পিকআপের ধাক্কা, চালক নিহত।

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর উপর নষ্ট হয়ে দাড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে অপর পিকআপারের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো দুই জন। শনিবার মধ্যরাতের দিকে সেতুর ৪০ নম্বর পিলার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই চালক টাঙ্গাইলের ধনবাড়ির কেন্দুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ।
পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতের দিকে বঙ্গবন্ধুসেতুর উপর ৪০নম্বর পিলার এলাকায় ঢাকাগামী মুরগীবাহি একটি পিকআপ নষ্ট হয়। এসময় চালক গাড়িটি মেরামত করার সময় অপর একটি পিকআপ দাড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগীবাহি পিকআপের চালক রাসেল আহম্মেদ নিহত হয়। এসময় আহত হয় আরো দুইজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এস আই সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

বঙ্গবন্ধু সেতুর উপর দাড়িয়ে থাকা পিকআপকে অপর পিকআপের ধাক্কা, চালক নিহত।

আপডেট টাইম : ০৮:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২