ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

বাংলার মাটিতে কোন সন্ত্রাসীর ঠাঁই নেই – খাদ্যমন্ত্রী

মোহাম্মদ আককাস আলী :বাংলার মাটিতে কোন সন্ত্রাসীর ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।তিনি বলেন, এদেশে তত্বাবধায়ক সরকার আর কখনো আসবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। কোন সন্ত্রাসীর বাংলার মাটিতে ঠাই হবে না। সকলকে সজাগ থাকতে হবে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস থেকে।মন্ত্রী বলেন , শেখ হাসিনা সরকার বাংলাদেশের সকল গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ বাড়ি দিচ্ছেন। পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। করোনা মহামারির সময়ে একটি দল বলে বেড়িয়েছে দেশের মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু করোকালীন সময়ে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। এমনকি সরকার এতো বেশি খাদ্য বিতরণ করেছে যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ, হোটেলের কর্মচারী, ড্রাইভারসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবি কেউ বাদ যায়নি।
মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহবানও জানান মন্ত্রী।
৯ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর উপহার ঘর বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
ইউএনও ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ সহকারী কমিশনার ভূমি লিজা আকতার বিথী, ওসি মাইদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ। উল্লেখ্য উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের(২য় ধাপে) ৮৩ পরিবারের কাছে গৃহ হস্তান্তর করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে ভেড়ামারায় এসএসসি পরীক্ষা শুরু: পরীক্ষার্থী ২৪৬৮ জন

বাংলার মাটিতে কোন সন্ত্রাসীর ঠাঁই নেই – খাদ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩