ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গৌরনদীতে খাল দখল করে দোকান নির্মাণ: মুচলেকা দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় প্রতিবেদনের এক মাসেই গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা গৌরনদীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারকে ১ মাসের জেল

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে স্বপন ঘোষ (৫৬) নামের এক ভুয়া ভ্যাট অফিসারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বিকেল তিনটার দিকে বোয়ালমারী গরুহাটায় আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ। তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এ সাজা দেয়া হয়। স্বপন ঘোষ কুষ্টিয়া জেলার আমলাপাড়া এলাকার সমন্দ্র নাথ ঘোষের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী ডাকবাংলো রোডে আদর্শ প্রেসে এসে ফরিদপুর ভ্যাট অফিসের এআরইউ অফিসার পরিচয় দেয়।

সে টাকা দাবি করে আদর্শ প্রেসের মালিক আমিনুল ইসলামের কাছে। এর আগেও দুই দফায় আমিনের নিকট থেকে ৮ হাজার টাকা নিয়েছে। এ সময় আমিন স্বপনের আইডি কার্ড দেখাতে বললে, দেখাতে না পারায় তাকে আটক করে থানার সামনে গরুহাটায় নিয়ে আসে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছায়ে খোঁজখবর নিয়ে জানতে পারেন তিনি ভুয়া ভ্যাট কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলেন। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ বলেন, যে কোন ধরনের প্রতারণা, আইনবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে খাল দখল করে দোকান নির্মাণ: মুচলেকা দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বোয়ালমারীতে ভুয়া ভ্যাট অফিসারকে ১ মাসের জেল

আপডেট টাইম : ০৭:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬