ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

বোয়ালমারীতে সাড়ে ৪ হাজার কৃষককে বিনামূল্যে সার বীজ বিতরণ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সাড়ে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুসা মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম. রাশেদুল হাসান ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম , উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃণাল কান্তি বিশ্বাস প্রমুখ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস. এম. রাশেদুল হাসান বলেন, এ বছর উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নের মোট ৬ হাজরা ৪৫০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা,চিনাবাদাম, ও শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুরি, এবং খেসারী বীজ বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় প্রথম কিস্তিতে ৪ হাজার ৫৯৯জন কৃষকের মাঝে প্রতি ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে । পর্যায়ক্রমে অন্যান্য বীজ ও সার বিতরণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বোয়ালমারীতে সাড়ে ৪ হাজার কৃষককে বিনামূল্যে সার বীজ বিতরণ

আপডেট টাইম : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩