ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব জাকের মঞ্জিলের আয়োজনে রাণীশংকৈলে হিন্দু ভক্তদের মিলন মেলা দশমিনায় বিরোধী জমিতে উত্তেজনা, আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন গৌরনদীতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা: উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি নদীতে বাঁধ দিয়ে চলছে ইটভাটার মাটির ব্যবসা বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার

ব্রাহ্মণবাড়িয়ায়  আমণ আবাদে ব্যস্ত কৃষক

মোঃ আশিকুর রহমান রনি

ব্রাহ্মণবাড়িয়া (আশুগঞ্জ) প্রতিনিধি বোরোতে বাম্পার ফলনের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষকেরা এখন রোপা আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় , জেলার ৯টি উপজেলায় চলতি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড , ও স্থানীয় জাতের সহ মোট ৫১ হাজার ৪৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয় ।  আষাঢ় ও শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে তুলনামূলক কম বৃষ্টি হওয়ায় সেচ ব্যবস্থার মাধ্যমে অনেক কৃষকগণ আমন এর চারা রোপণ করেছে ।
তবে কয়েক দিনের বৃষ্টিতে সব জমিতে পানি জমে থাকায় কৃষকের হাল চাষ করে এখন আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছে । ইতিমধ্যে চারা রোপণ সম্পন্ন হয়েছে শতভাগ ।
সরজমিনে বিভিন্ন উপজেলা এলাকার  মাঠ ঘুরে কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা বলেন , বৃষ্টির পানিতে জমি তৈরির পর আমরা রুপা আমন ধানের চারা রোপন করছি । বৃষ্টির পানিতে রুপনকৃত চালায় ধানের ফলন ভালো হয় । এতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না ।
এ বছর  ব্রাহ্মণবাড়িয়া সদরে ৯ হাজার ৭৮৫  , সরাইল ৭হাজার ১১৫ , কসবা ১০হাজার ৮২৫  , নবীনগর ৬ হাজার ২২৫ , বাঞ্ছারামপুর ৪শত ৯৫ , নাসিরনগর ৪হাজার ২৩৫ , আখাউড়া ৩হাজার ৮৯০ , আশুগঞ্জ ৩হাজার ৫৪০ , বিজয়নগর ৫ হাজার ৩৬০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ।
 এ ব্যাপারে জেলা কৃষি অফিসের উপর পরিচালক সুশান্ত সাহা বলেন মোট লক্ষ মাত্রা র চেয়ে প্রায় ৩হাজার ৫শত হেক্টর জমিতে ধান বেশি রোপন হয়েছে । প্রয়োজনীয় সার ও কীটনাশক ব্যবহারে ব্লক সুপারভাইজাররা  কৃষকদের দিক নির্দেশনা দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর  লক্ষ্যমাত্রা চেয়ে বেশী ধান আবাদ হবে ।
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব জাকের মঞ্জিলের আয়োজনে রাণীশংকৈলে হিন্দু ভক্তদের মিলন মেলা

ব্রাহ্মণবাড়িয়ায়  আমণ আবাদে ব্যস্ত কৃষক

আপডেট টাইম : ০৯:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২