ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ বাহিরচর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত দৌলতপুরে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাবির ৭ শিক্ষার্থী আটক

ফাইল ছবি

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীসহ ৮ জনকে আটক করেছে সিআইডি। সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ভর্তি পরিক্ষায় জালিয়াতিতে জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাদেরকে আটক করা হয়েছে।

আজ এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান মিনহাজুল ইসলাম।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মহিউদ্দিন রানাসহ ১৫ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে রানাসহ তিন জনকে চার দিনের রিমান্ডে দেন আদালত। রিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগীদের নাম জানায়। রানার দেয়া তথ্যমতে ও সিইআইডির অনুসন্ধানে ওই জালিয়াতি চক্রের আরও কিছু সদস্যের নাম পাওয়া যায়। গতকাল রাতে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের এই আট জনকে আটক করে সিআইডি।

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ

ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাবির ৭ শিক্ষার্থী আটক

আপডেট টাইম : ০৮:৩৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭