ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভেড়ামারায়  সোনার বাংলা’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শাহিনুর রহমান সোনা কে প্রাণনাশের হুমকির ঘোড়াঘাটে বাড়িতে হামলা-ভাঙচুর, মারপিট ও লুটপাটের অভিযোগে মামলা রাজস্ব বাজেটের আওতায় ভেড়ামারায় ১০টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত ‎ কুষ্টিয়ায় ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে ৩য় পরামর্শ সভা অনুষ্ঠিত ‎ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

ভারতের উপহারের ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে দিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আজই অ‍্যাম্বুলেন্স গুলি বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশে রওনা হবে।

২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর কালে দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স এখন ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে এসেছে। বেনাপোল কাস্টমস ও বন্দরের ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের ১টি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ, ৭ আগস্ট ৩০টি ও আজ ২৬ আগস্ট ৪০ টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ৭১ টি অ্যাম্বুলেন্স।

বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানান ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ভারত থেকে বেনাপোল বন্দরে ৪০টি অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার সকালে প্রবেশ করেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে অ্যাম্বুলেন্সগুলো উত্তরা মোটরর্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল

ভারতের উপহারের ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

আপডেট টাইম : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১