ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গৌরনদীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত যশোরে আল মামুন ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী হওয়ার পথে প্রতিবন্ধী জুয়েল

ভেড়ামারায় পাটুয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবিতে মানববন্ধন

ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে অবস্থিত পাটুয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই বিদ্যালয়টি মনগড়াভাবে চালিয়ে আসছেন। এলাকাবাসী ও অভিভাবকদের না জানিয়ে ১৯৯৮ সাল থেকে তিনি গোপনে বারবার কমিটি করে আনেন। ঠিক তারই ধারাবাহিকতায় এবারও ঐ প্রধান শিক্ষক শহিদুল ইসলাম গোপনে বিদ্যালয় পরিচালনা পরিষদের মন গড়া একটি কমিটির তালিকা ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট জমা দেয়। বিষয়টি ওই বিদ্যালয়ের অভিভাবক এবং এলাকাবাসী জানতে পারলে মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর নির্বাচনের মাধ্যমে সঠিক ও সুষ্ঠ একটি বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের জন্য অভিভাবকরা ও এলাকাবাসী একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন এই প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বিভিন্ন সময়ে এই স্কুলে নিয়োগ বাণিজ্য করে মোটা টাকার মালিক বনে গেছেন। তাছাড়াও তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত পকেট কমিটি কার্যকর না করে নির্বাচনের মাধ্যমে একটি বিদ্যালয় পরিচালনা পরিষদ করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেনের সাথে এই প্রতিবেদক কথা বললে তিনি জানান, অভিযোগের বিষয়টি আমলে নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

ভেড়ামারায় পাটুয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২