ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

হেলাল মজুমদার কুষ্টিয়াঃ কর্তব্যরত স্থায়ী ডাক্তার ও নার্স ছাড়াই ক্লিনিক পরিচালনা এবং এমবিবিএস ডাক্তার ব্যতীত সিজারিয়ান অপারেশন করার অপরাধে গ্রীন লাইফ এন্ড ডায়াগনস্টিক সেন্টার-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার। একইসঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগ না করা পর্যন্ত ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

৪ এপ্রিল শনিবার বিকেলে ভেড়ামারা কুচিয়ামোড়া বাজার এলাকায় পরিচালিত এক অভিযানে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ক্লিনিকে কোনো স্থায়ী ডিউটি ডাক্তার ও নিবন্ধিত নার্স ছাড়াই রোগীদের সেবা দেওয়া হচ্ছিল। এছাড়া সম্প্রতি একজন বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার ছাড়াই সেখানে সিজারিয়ান অপারেশন করার গুরুতর অভিযোগ ওঠে।

অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সেবা প্রদানের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, “জনবল সংকটের কারণে রোগীদের জীবন ও নিরাপত্তা চরম ঝুঁকির মুখে ছিল। জনস্বার্থ রক্ষায় এই জরিমানার পাশাপাশি শর্ত দেওয়া হয়েছে যে, যতদিন পর্যন্ত নির্ধারিত আসনের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক নিয়মিত ডাক্তার ও নার্স নিয়োগ না দেওয়া হবে, ততদিন ক্লিনিকের কার্যক্রম বন্ধ থাকবে।” জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

আপডেট টাইম : ০৭:৫৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬