ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

হেলাল মজুমদার কুষ্টিয়াঃ  ৪ এপ্রিল, ২০২৬ কুষ্টিয়ার ভেড়ামারায় প্রমত্তা পদ্মা নদীর ওপর অবস্থিত ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে শনিবার বিকেলে এক বিশাল অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে অবৈধ দোকানপাট অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিকেল ৫টার সময় এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। অভিযানে নিরাপত্তার স্বার্থে থানা পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

সরেজমিনে দেখা যায়, হার্ডিঞ্জ ব্রিজের নিচে এবং এর প্রবেশপথের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দীর্ঘদিন ধরে দখল করে বিভিন্ন ছোট-বড় স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে ব্রিজের নিরাপত্তা ও সৌন্দর্য যেমন ব্যাহত হচ্ছিল, তেমনি পর্যটকদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, “দীর্ঘদিন ধরে রেলওয়ের এই জায়গাগুলো বেদখল হয়ে ছিল। হার্ডিঞ্জ ব্রিজের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” উচ্ছেদ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটক ও স্থানীয় সচেতন নাগরিকরা।

উল্লেখ্য, উচ্ছেদ হওয়া জায়গায় পুনরায় যেন কেউ কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে, সে জন্য ওই এলাকায় সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট টাইম : ০৭:৫৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬