ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি

মণিরামপুরে করোনা রোগীদের সেবায় অক্সিজেনসহ সিলিন্ডার প্রদান

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলায় মুমুর্ষ করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবার মহান উদ্যোগ গ্রহন করেছেন ’মণিরামপুর সমিতি ঢাকা’। ঢাকায় অবস্থিত মনিরামপুর সমিতির অক্সিজেন সেবা সহায়তায় কমিটির পরিচালনায় এ সেবা পরিচালিত হবে।

এ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার প্রথম ধাপে মোট ২১টি অক্সিজেনসহ সিলিন্ডার প্রদান করা হয়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শুভ্রা রানী দেবনাথের কাছে ১০ টি এবং সুন্দলপুর বাজারে সমিতির অক্সিজেন সেবা ক্যাম্পে ১১টি প্রদান করা হয়।

সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর সমিতি ঢাকার অক্সিজেন সেবা সহায়তা কমিটির আহবায়ক এস এম রেজাউল করিম, হাজী আবদুস সামাদ, আসাদুল হক প্রমুখ।

মনিরামপুর সমিতি ঢাকার সাধারন সম্পাদক আবদুর রউফ জানান,
সমিতির সভাপতি প্রকৌশলী ইকবাল কবীর, সহসভাপতি বাহারুল
ইসলাম, ড.মিজানুর রহমান, হুমায়ুন কবীর বাবলাসহ অন্যান্যদের
সার্বিক তত্ত¡াবধানে করোনা আক্রান্ত মুমুর্ষ রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও মনিরামপুরের সুন্দলপুর বাজারে স্থাপিত ক্যাম্পে রাতদিন অক্সিজেন সেবা পাওয়া যাবে। আর এ জন্য সমিতির পক্ষ থেকে ’অক্সিজেন সেবা সহায়তা কমিটি’ গঠন করা হয়েছে। যার আহবায়ক করা হয়েছে সুন্দলপুরের এস এম রেজাউল করিমকে।

সদস্য করা হয়েছে আগরহাটির হাজী আবদুস সামাদ, মনিরামপুরের ইয়াসির আরাফাত, রাজগঞ্জের মুক্তিযোদ্ধা কওসার আহম্মেদ, চন্ডিপুরের আসাদুল হক, কালিবাড়ির আব্দুল্লাহ আল মামুন এবং আবুল কালাম আজাদকে। এসব সদস্যরা প্রয়োজনে করোনা রোগীদের বাড়িতে গিয়ে অক্সিজেন সেবা প্রদান করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই

মণিরামপুরে করোনা রোগীদের সেবায় অক্সিজেনসহ সিলিন্ডার প্রদান

আপডেট টাইম : ০৮:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১