ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নোয়াখালীতে অপহরনের ৫ দিন পরও উদ্ধার হয়নি প্রেমিক যুগল। উদ্বিগ্ন অভিভাবক মহল নাগরপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ জিএমপি কমিশনার অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনায় সংবাদ সম্মেলন অক্টোবর মাসের সেরা এসআই নভেম্বর মাসে ক্লোজড, আব্দুল জলিল মন্ডল চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল! পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হচ্ছে বাঘার স্বপ্নসারথি কিশোরীরা। বাঘায় বাগান পাহারা না দেওয়ার বিরোধে ৪০টি পেয়ারা গাছ কাটার অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা আড়ানীতে মাদকসহ আটক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড এক জমিতে ফল-সবজি উৎপাদন করে, ৭ লাখ টাকা বছরে আয়।

মদনের বিভিন্ন হাওরে বোর ধান কাটা শুরু

বিভিন্ন হাওরে স্বল্প পরিসরে বোরো ধান কাটা শুরু হয়েছে।

নুরুল হক রুনু, মদন( নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলার বিভিন্ন হাওরে স্বল্প পরিসরে বোরো ধান কাটা শুরু হয়েছে। বি২৮ ধানের পাশাপাশি বিভিন্ন জাতের হাইব্রিড ধানও কাটতে শুরু করেছে কৃষক। কষ্টে ফলানোর সোনার ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছেন।

বিগত কয়েক বছরের চেয়ে এবছর উপজেলায় রোরো ধানের ফলন ভালো হয়েছে বলে জানান কৃষক। এলাকার হাওর গুলো বেশির ভাগ জমির ধানই পাকতে শুরু করেছে। আগামী সপ্তাহ দু ‘একের মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হবে।

উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃষক জজ মিয়া ৪ঠা এপ্রিল রোববার দুপুরে জানান, আজ ২ একর জমির বোরো বি২৮ জাতের ধান কেটেছি। এবং ধান মাড়াই করে না শুকিয়ে বর্তমান বাজারে প্রতি মণ ৮৫০ টাকা দরে বিক্রি করেছি। তবে ভরা মৌসুমে ধানের এই মূল্য থাকবে কি না এনিয়ে কৃষকদের মনে শঙ্কায় রয়েছে।

ভারপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল হক জানান, চলতি বোরো মৌসুমে উপজেলার পৌরসভা সহ ৮ ইউনিয়নে বিভিন্ন হাওরে এবছর ১৭ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভাল হয়েছে।এ বছর লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে অপহরনের ৫ দিন পরও উদ্ধার হয়নি প্রেমিক যুগল। উদ্বিগ্ন অভিভাবক মহল

মদনের বিভিন্ন হাওরে বোর ধান কাটা শুরু

আপডেট টাইম : ০১:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১