ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে নওগাঁয় শুরু হয়েছে হামের টিকাদান লালপুরে জামাতের কর্মীর অবৈধ মাটি খননের বিরুদ্ধে অভিযান ২ লক্ষ টাকা জরিমানা  লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন তানোরে প্রবেশপত্র আটকে টাকা আদায় নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ রাজশাহীতে বর্ডারে বিজিবি নজরদারিতে অবহেলার অভিযোগ রাণীশংকৈলে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু কে.পি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ,বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহাদেবপুরে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে  নিহত ২ আহত ১৮

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও বাসের এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন। বৃহস্পতিবার বিকেল ৩টায় মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরীহাট বাজারের পশ্চিমে বেলঘরিয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের আলী মন্ডলের ছেলে পিকআপের চালক হারুন অর রশিদ মন্ডল বাঘা (২৬) ও বগুড়া জেলার আদমদীঘি এলাকার মুজিবুর রহমান (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহণের একটি যাত্রীবাহী বাস নওগাঁ থেকে মহাদেবপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (বগুড়া-ন-১১-১৫৫৪) সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় ও বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত এবং ১৮ জনের বেশি মারাত্মক আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে নওগাঁ আধুনিক জেনারেল হাসপাতালে নেয়ার পথে মুজিবুর রহমানের মৃত্যু হয়। আহত ১৭ জনকে এই হাসপাতালে ভর্তি করানো হয়।নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পিকআপ ও বাস জব্দ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ

মহাদেবপুরে যাত্রীবাহী বাস-পিকআপের সংঘর্ষে  নিহত ২ আহত ১৮

আপডেট টাইম : ০৯:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩