মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ডিসি সাইফুল ইসলাম
মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পক্ষে মুক্তির মোড় স্মৃতিস্তম্ভে সকল বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















