ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহনপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের “বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

রাজশাহী ব্যুরোঃ নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য” এই পতিপাদ্য কে সামনে রেখে নির্ভীক গতিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় রাজশাহী। এরই ধারাবাহিকতায়  রাজশাহী মোহনপুরে পান চাষীদের প্রশিক্ষণ কর্মশালা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়।  সকাল ১০ টায় উপজেলার পান চাষীদের প্রশিক্ষণ কর্মশালা দেওয়া হয়েছে। এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ রহিমা খাতুন। প্রশিক্ষনে কৃষি কর্মকর্তা উপস্থিত কৃষকদের পানের রোগের প্রতিকার নিয়ে ব্যাপক পরামর্শ দেন। এছাড়াও তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশে পানের জন্য বিখ্যাত মোহনপুর উপজেলা। উপজেলার কৃষকদের আয়ের বড় একটি অংশ হচ্ছে পন বরজ বা পান চাষ। আমরা সব সময় পান চাষ নিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। আগামীতেও পান চাষীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যাবস্থা থাকবে। এরপর সকাল ১১.৩০ টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালা শীর্ষক সেমিনার করা হয়। এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কর্মকর্তা লোকমান হোসেন। তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ -১৩ আইনের ৯০ টি ধারা, ১১ টি বিধি ও ৩ টি প্রবিধিমালার প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ বর্তমানে স্বস্তিতে আছে। মাত্র কয়েকদিন আগে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে।  যা দেশ উন্নয়নের সবচেয়ে বড় মাইল ফলক। সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি আলাদা প্রতিষ্ঠান তৈরি করেছে। “বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” জনগণের খাদ্য নিরাপদতা নিয়ে কাজ করছে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। কারন স্বাস্থ্যই সকল সুখের মূল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সনওয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান। এছাড়াও স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

মোহনপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের “বিধি ও প্রবিধিমালার প্রয়োগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

আপডেট টাইম : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২