ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন ভেড়ামারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল রাজশাহীর মোহনপুর রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী দিবস পালিত পবা’র নওহাটায় প্রাননাশের হুমকিসহ ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহনপুরে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের হট্টোগোলে একজনের মৃত্যু ভেড়ামারায় বিএনপির নেতার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে সন্ত্রাসীদের  বোম ও গুলি, গুলিতে আহত ১জন

ময়মনসিংহে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত-৩৭

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: আজ ১৭ জুন খ্রিঃ রোজঃ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরকালীবাড়ী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ-বিএনপি সংঘর্ষে অন্তত ৩৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ বিএনপি সংঘর্ষে আহত হয় কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) ফারুক হোসেন ও পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, পরিদর্শক চাঁদ মিয়া সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পুলিশ বিএনপির কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে করার জন্য নির্দেশ দিলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়। পরে তাদের প্রতিহত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে।

এঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানার দাবী, নেতাকর্মীদের উপর পুলিশ হঠাৎ ক্ষিপ্ত হয়ে যায় পুলিশের হামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির ৩০ জন আহত হয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জ্বালানি তেলের তীব্র সংকট, বন্ধ তিন ফিলিং স্টেশন

ময়মনসিংহে পুলিশ বিএনপি সংঘর্ষে আহত-৩৭

আপডেট টাইম : ০৭:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১