ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত

রাজশাহীতে একদিনে করোনায় আরও ১৫ জনের মৃত্যুঃ বিকাল থেকে লকডাউন শুরু

রাজশাহী প্রতিনিধিঃ দিন যতই যাচ্চে করোনা মৃত্যু ততোই বাড়ছে। ১১ জুন রাজশাহী হাসপাতালে একদিনে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে ‌‌।বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৬জন ও নাটোরের ১ জন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৫ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত এবং ৮ জন করোনা উপসর্গ নিয়ে রাজশাহী হাসপাতালে ভর্তি ছিলেন।

এই মৃত্যু মিছিলকে প্রতিরোধ কল্পে, বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উদ্যোগে আলোচনায় বসে প্রশাসন। আলোচনা সভায় শুক্রবার (১১ জুন) বিকেল ৫ টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন।

সভায় জানানো হয়, করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ রাজশাহী মহানগরীতে লকডাউনের কঠোর বিধিনিষেধ প্রজ্ঞাপণ জারি করে স্থানীয় প্রশাসন। শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন কার্যকর হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। সভায় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকসহ জেলা প্রশাসনের ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত

রাজশাহীতে একদিনে করোনায় আরও ১৫ জনের মৃত্যুঃ বিকাল থেকে লকডাউন শুরু

আপডেট টাইম : ০৫:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১