ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

রাজশাহীর আড়ানীর পৌরসভার মেয়র মুক্তার গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধিঃরাজশাহীর আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার(৬মে)দিবাগত রাতে বাঘা থানা পুলিশের সহায়তায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার(ডিবি)সদস্যরা আড়ানি পৌরসভার পিয়াদাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
জেলা ডিবি পুলিশের ওসি রবিউল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার(৭মে) দুপুরে তাকে আদালতে চালান দেয়া হয়।
এক কলেজ শিক্ষককে পেটানোর মামলায় গত বছরের ৬ জুলাই দিবাগত রাতে পুলিশ মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মেয়র। তবে বাড়িতে তাল্লাশী করে অস্ত্র, মাদক ও নগদ প্রায় এক কোটি টাকাসহ মেয়রের স্ত্রী এবং ভাতিজাকেও গ্রেপ্তার করে পুলিশ।
এর দুইদিন পর ৮ জুলাই দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেপ্তার হন মুক্তার আলী। এর পর তিনি কয়েকমাস কারাগারে ছিলেন। পরে গত বছরের ১২ জুলাই স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্তও করে। পরে জামিনে কারাগার থেকে বের হয়ে উচ্চ আদালতের মাধ্যমে মেয়রের দায়িত্ব ফিরে পান তিনি।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

রাজশাহীর আড়ানীর পৌরসভার মেয়র মুক্তার গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২