ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত-১

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে মাহাবুর রাহমান (৩৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের আজাদ আলীর ছেলে। শনিবার পূর্ব শত্রুতার জের ধরে সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মৃত্যু কোলে ডো-লে পড়েন।

নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানবরজ রয়েছে। ওই পানবরজের পাশেই তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন ওই পানবরজের ভাগ চান।

এ নিয়েই সকালে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা উভয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের উপর্যুপরি বুকে পিঠে আঘাত করেন। এতেই মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

নিহতের ঘটনায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী জানান, মোবাইল ফোনে ঘটনাটি শুনে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত ঘটনা জানি না। তবে যারা মারধর করেছেন তারা বাড়ি থেকে পালিয়েছেন বলে শুনলাম। ওসি আরো জানান, নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের রাখা হয়েছে। এ নিয়ে হত্যা মামলা দায়ের করা হবে।

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

রাজশাহীর দুর্গাপুরে পানবরজ নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত-১

আপডেট টাইম : ০৫:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১