ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিনটি প্রাণ 

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের পবা উপজেলার আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন আব্দুল মান্নান (৪৮)। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনাস্থলে মারা গেছে আরেক শিশুকন্যা।
এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা।
নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংর্ঘষ হয়।
এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। আরেকটি মোটরসাইকেলে স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে আরেক ব্যক্তি ছিলেন। দুর্ঘটনায় তাদের কন্যাশিশু ঘটনাস্থলেই মারা গেছে। তাদের রামেক হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মা মারা গেছেন ও বাবা চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন নগরীর পবা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের।

রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিনটি প্রাণ 

আপডেট টাইম : ১০:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২