ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা -ঘাতক স্বামী গ্রেফতার  তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নওগাঁয় ২০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গেলেন বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান-পাপ্পু  দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল দৌলতপুরে পৃথক অভিযানে চারজনের কারাদণ্ড ও তেল মজুদের দায়ে জরিমানা

লক্ষ্মীপুরে বিএনপির সভাপতি প্রার্থী আওয়ামী নেতা

সোহেল হোসেন  লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষীপুর কমলনগর উপজেলায় ৯নং তোরবগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ নেতা মো. মনির। এনিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। তবে মনির বিভিন্ন মহলে প্রভাব খাটিয়ে ওয়ার্ড বিএনপিতে ডুকতে বিভিন্ন তদবির চালিয়ে যাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতিতে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়েছিল মনির। টানা ১৫ বছর ক্ষমতায় থেকে এলাকার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা মনির বিএনপির পরিচয় দেওয়ার সাহস পায় কিভাবে? কিছু সুবিধাভোগী মনিরের টাকা খেয়ে তাকে বিএনপি হিসেবে উপস্থাপন করছে। সচেতন মহল বলছেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী মনিরদের মত লোকেরা যদি বিএনপিতে স্থান পায় তাহলে শহীদ ও আহতের রক্তের সাথে গাদ্দারি করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানিয় এক জন বিএনপি নেতা বলেন, গত ১৫ বছর স্বৈরাচারী কায়দায় এলাকাবাসীকে অনেক অত্যাচার নির্যাতন করেছে। এখন আবার বিএনপি সাজার চেষ্টা করছে। ছাত্র-জনতার গণআন্দোলনে দেশে স্বৈরাচার মুক্ত নতুন স্বাধীনতা এসেছে, সেখানে সমাজের ক্ষতিকর এসব লোককে বিএনপিতো দুরের কথা, কোন রাজনৈতিক কার্যক্রমেই দেখতে চাইনা। আশা করছি, দলের নীতিনির্ধারনিরা এসব বিষয় গুরুত্ব দিবেন। ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাবুদ্দিন বলেন, মনির প্রথমে জাসদের রাজনীতি পরে আওয়ামীলীগের রাজনীতি করেছে। দোসরদের সক্রিয় নেতা হিসেবে এলাকায় আধিপত্য চালিয়েছেন। ৫ আগস্টের পর এখন তিনি বিএনপি বনে গেছেন। এতে বিগত ১৭ বছরের নির্যাতনের শিকার ও ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছে। আমরা আশা করি দল ত্যাগীদের সাথে বিরূপ আচরণ দেখাবে না।

এবিষয়ে কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক চৌধুরী বলেন,  গণতান্ত্রিক ভাবে নির্বাচনে যে বিজয় হবে তাকেই নেতা নির্বাচিত করা হবে। তবে মনিরের বিরুদ্ধে যদি আওয়ামীপন্থী প্রমান পাওয়া যায়, কর্মীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। দল ও নেতাকর্মীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত আগামিকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরবগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ওয়ার্ডের নেতাকর্মীরা তাদের ভোটের মাধ্যমে ওয়ার্ড নেতা নির্বাচিত করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত

লক্ষ্মীপুরে বিএনপির সভাপতি প্রার্থী আওয়ামী নেতা

আপডেট টাইম : ০৮:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫