ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আবিদা (৬) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮ টার দিকে বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনে স্বজনরা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার পেটে গুলি লেগেছে বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। গুলিবিদ্ধ আবিদা কাশিপুর এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে। স্থানীয় সূত্র জানায়, কাচারি বাড়ির অহিদ নামে এক যুবক ঢাকায় গাড়ি চালায়। ঈদের আগেরদিন সে বাড়িতে আসে। পরে সন্ত্রাসী ইউছুফসহ তার অনুসারীরা গিয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এরপরও সে যায়নি। এতে ঘটনার সময় সন্ত্রাসীরা তার বাড়িতে গিয়ে হামলা চালায়। ঘটনার সময় অহিদের মেয়ের সঙ্গে তার ভাতিজি আবিদা খেলছিল। এসময় সন্ত্রাসীরা অহিদকে গুলি করে। অহিদ সরে গেলে গুলিটি তার ভাতিজির পেটে লাগে। পরে অহিদ ও সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে শিশুটিকে নিয়ে তার বাবা ইব্রাহিম হাসপাতালে আসলেও গণমাধ্যমকে এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি।

সদর হাসপাতালের চিকিৎসক পীযুষ চন্দ্র দাস বলেন, গুলিবিদ্ধ অবস্থায় একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটে গুলি লেগেছে। গুলি প্রবেশ এবং বাহিরের চিহ্ন ছিল। এতে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এখনো বিস্তারিত জানি না

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু

আপডেট টাইম : ১০:২৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫