ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী  লালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০,মোটরসাইকেলে আগুন তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা দাওকান্দি কলেজ প্রদর্শক হীরার বিরুদ্ধে  মারধর ও অসদাচরণের অভিযোগ আগৈলঝাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার: দেড় বছরের কারাদণ্ড ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জিয়া খাল খনন এলাকা পরিদর্শন করলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক বাগমারা পুলিশের অভিযানে অপহৃত ৭ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার মূল আসামি ধামকুড়ি গণহত্যা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্জলন

লড়িচাপায় প্রাণ গেল বৃদ্ধ এক রিক্সা চালকের

নুরুল হক রুনু,মদন (নেত্রকোণা): নেত্রকোণার মদনে লড়ি গাড়ি ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধ নিজাম উদ্দিন (৬০) নামে এক রিক্সা চালকের। দূর্ঘটনাটি ঘটেছে মদন-খালিয়াজুরী সড়কে রোববার বিকালে গোবিন্দশ্রীর বড্ডা এলাকায়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান একে এম নূরুল ইসলাম ছদ্দু মিয়া জানান, লড়ি ও রিক্সার মুখোমুখি সংর্ঘষে রিক্সা চালক নিজম উদ্দিন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ময়মনসিংহে নেয়ার পথে শুমগঞ্জ নামক স্থানে সন্ধ্যা পর তার মৃত্যু হয়। দূর্ঘটনায় মৃত নিজাম উদ্দিন গোবিন্দশ্রীর বাড্ডা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকাবাসী লড়িসহ ঘাতক চালক রাসেলকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, সড়ক দূর্ঘটনায় নিজম উদ্দিন নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। এলাকায় পুলিশ প্রেরণ করেছি। তবে এ নিয়ে এখনো কোন অভিযোগ পাইনি । পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঘোড়াঘাটে ধান কর্তন ও সজিনার চারা রোপণের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী 

লড়িচাপায় প্রাণ গেল বৃদ্ধ এক রিক্সা চালকের

আপডেট টাইম : ০৯:১৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১