ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১ আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

শস্য চিত্র সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাই পাবে: জাহাঙ্গীর নানক

মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বক্ষনিক চিন্তা ছিল এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তাই সবার আগে তিনি নজর দিয়েছিলেন কৃষি খাতের দিকে। আর এ জন্যই আজ বাংলাদেশ খাদ্যে স্বনির্ভর।

তিনি ১৯৫৪ সালে তৎকালীন পাকিস্থানের যুক্তফ্রন্ট সরকারের কৃষি, পরিবেশ ও সমবায় মন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন কৃষি ছাড়া এদেশের কোটি কোটি মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব না। তার ভাবনার সুদুর প্রসারী পরিকল্পনার সুফল আজ আমাদের চোখের সামনে। বঙ্গবন্ধুর দেখানো সেই পথ অনুসরণ করেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আমরা পেরিয়ে এসেছি সাফল্যের এই সেনালী পথ।

জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপনের ব্যপক প্রস্তুতি ও পরিকল্পনা থাকা স্বত্তেও করোনা দুর্যোগের কারণে আমরা যথাযথ মর্যাদায় উদযাপন করতে পারিনি। তাই কৃষি প্রধান সবুজ বাংলার বিশাল ক্যানভাসকে ব্যবহার করে প্রথম বারের মতো আমরা বঙ্গবন্ধুকে তুলে ধরতে একটি নতুন ধরনের চিত্রকর্ম আঁকতে যাচ্ছি। যা বিশ্ববাসীর সামনে আবারো মাটি ও মানুষের তথা কৃষক দরদী হয়ে উঠবে বঙ্গবন্ধু। এটি হবে জাতির পিতার শত জন্মবার্ষিকীর এক অনন্য উদযাপন। সেই সাথে গোটাবিশে^ সর্ব প্রথম শস্যচিত্র সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাই নেবে এবং দেশের জন্য অর্জিত হবে একটি নতুন ইতিহাস।

আজ ২৯ জানুয়ারি ২০২১ রোজ শুক্রবার বেলা ১২ টায় ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে শস্যচিত্রে বঙ্গবন্ধু চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক উপরোক্ত কথাগুলো বলেন।

শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহবায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উপদেষ্টা এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ১২০ বিঘা জমিতে জাতির পিতা বঙ্গবন্ধুর শস্যচিত্র আঁকতে ধানের চারা রোপণ করা

জনপ্রিয় সংবাদ

আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

শস্য চিত্র সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাই পাবে: জাহাঙ্গীর নানক

আপডেট টাইম : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১