ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশকে শান্তির দেশে পরিণত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আহ্বান শ্রমমন্ত্রীর সৌদিতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নজরুলের মৃ’ত্যু’দ’ণ্ড কার্যকর, বাড়িতে শোকের মাতম প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু, সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে – সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম

শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার নাভরন কাজিরবেড় গ্রামে। মৃত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, বৃহষ্পতিবার দিনগত রাত ২টার দিকে হঠাৎ পাশের বাড়ীর চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বাড়ীর ভিতরে আগুন জ্বলছে। আমরা প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভাতে থাকি। এক পর্যায়ে দেখি এটি মটরসাইকেলে আগুন লেগেছে এবং সাইকেলের নিচে একটি লোক চাপা পড়া অবস্থায় পুড়ে গেছে।

পরে খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে। এলাবাসী আরোও জানান, উপজেলার কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে নিচ তলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে সে বাড়ীতে ছিলেন না। এলাবাসীর ধারনা সাইদুর রহমানে স্ত্রী বিথী খাতুনের সাথে নিহত লোকটি প্রেমের সম্পর্ক থাকতে পারে।

নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়ার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনা তদন্ত না করে কিছুই বলা সম্ভব হবে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশকে শান্তির দেশে পরিণত করতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার আহ্বান শ্রমমন্ত্রীর

শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে হত্যা

আপডেট টাইম : ০৫:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১