ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গৌরনদীতে খাল দখল করে দোকান নির্মাণ: মুচলেকা দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় প্রতিবেদনের এক মাসেই গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা গৌরনদীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ রাজশাহী প্রেসক্লাবের দুই সদস্যকে শোকজ নোটিশ মহাদেবপুর-বদলগাছীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত  বরেন্দ্রে অঞ্চলে খরার প্রভাব কমছে ফলন, বাড়ছে পানির সংকট তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না,এসিল্যান্ড শামসুল আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৪ কসবায় ৩ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় শাড়ী ও চশমা জব্দ করেছে ৬০ বিজিবি। রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডল জামিনে মুক্ত

শাহজালালে এখন যাত্রী নিজেই ইমিগ্রেশন করতে পারবেন।

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-পাসপোর্টধারীদের জন্য ই-গেট (স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা) চালু করা হয়েছে। এখন থেকে নিজেরাই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন যাত্রীরা।
মঙ্গলবার (৭ জুন) আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রম চালু হয়। এর আগে সোমবার (৬ জুন) পরীক্ষামূলকভাবে এই গেট ব্যবহার করা হয়েছিল।
ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করতে ১১ মাস আট দিন আগে বেশ ঘটা করে শাহজালাল বিমানবন্দরে এই ই-গেট স্থাপনের কাজ উদ্বোধন করা হয়। বিমানবন্দরে আগমনী ও বহির্গমন ইমিগ্রেশনে ই-গেট স্থাপন করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর (ডিআইপি)।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এই বিমানবন্দরে বহির্গমন এলাকায় ১২টি ও আগমনী এলাকায় দুটি ই-গেট স্থাপন করা হয়েছে। আজ থেকে যাত্রীরা পুরোপুরি ই-গেট ব্যবহার করতে পারছেন। ই-পাসপোর্টধারীরা ভেরিফিকেশন শেষে ই-গেট দিয়ে যেতে পারছেন।
এই কার্যক্রম উদ্বোধনের সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ই-পাসপোর্ট ইমিগ্রেশন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। তাদের সামনে ই-গেট ব্যবহার করে ইমিগ্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন যাত্রীরা।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, এর আগে ২০১৯ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হয়েছিল। কিন্তু নানা অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতায় দীর্ঘদিন ধরে তা চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার ই-গেট চালুর তাগিদ দেন। এরই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ইমিগ্রেশন পুলিশ।
Tag :
জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে খাল দখল করে দোকান নির্মাণ: মুচলেকা দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহজালালে এখন যাত্রী নিজেই ইমিগ্রেশন করতে পারবেন।

আপডেট টাইম : ০২:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২